২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশ কেন্দ্রে ৯৪ পরীক্ষার্থী পেল পূর্ণ জিপিএ

এসএসসি ও সমমানের পরীক্ষায় বিদেশের সাতটি কেন্দ্রের পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৪ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 03:51 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি ও সমমানের পরীক্ষায় বিদেশের সাতটি কেন্দ্রের পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৪ জন। বিদেশের এসব কেন্দ্র থেকে মোট ২৬৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয় ২৬১ জন। উত্তীর্ণের হার ৯৭ দশমিক ৪৯। সোমবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। সাতটি কেন্দ্র হলো- সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশ স্কুল, রিয়াদের বাংলাদেশ অ্যাম্বাসি স্কুল, ত্রিপোলি’র বাংলাদেশ কমিউনিটি স্কুল, কাতারের দোহায় বাংলাদেশ মাসহুর উল হক মেমোরিয়াল হাই স্কুল, দুবাইয়ের শেখ খালিকা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল, বাংলাদেশ ইসলামিয়া হাই স্কুল এবং মানামার বাহরাইন বাংলাদেশ স্কুল। গত বছরের তুলনায় এবার বিদেশি কেন্দ্রগুলোতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩৫ জন। গতবছর ৫৯ জন জিপিএ-৫ পেয়েছিল। এবছর পূর্ণ জিপিএ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৪১ জনই জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী। জিপিএ-৫ এর ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে রিয়াদের বাংলাদেশ অ্যাম্বাসি স্কুল। এ স্কুল থেকে ২৪ জন জিপিএ-৫ পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কিউএইচ/এএল/২১৫৫ ঘ.