২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শতভাগ পাসের প্রতিষ্ঠান বেড়ে দেড়গুণ

এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর সারাদেশে ৩ হাজার ৩৭৭টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যা গতবারের চেয়ে দেড়গুণ বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 12:08 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর সারাদেশে ৩ হাজার ৩৭৭টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যা গতবারের চেয়ে দেড়গুণ বেশি। সোমবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এবার দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১ হাজার ৪৬৩টি স্কুলের শতভাগ পরীক্ষার্থী এসএসসিতে পাস হয়েছে। ঢাকা বোর্ডে ৩৩০টি, রাজশাহী বোর্ডে ২৮৯টি, কুমিল্লা বোর্ডের ১৩০টি, দিনাজপুর বোর্ডের ২৩১টি, সিলেট বোর্ডের ১২১টি, যশোর বোর্ডের ১৯৯টি, বরিশাল বোর্ডের ১১৮টি এবং চট্টগ্রাম বোর্ডের ৪৫টি প্রতিষ্ঠান এই কৃতিত্ব দেখিয়েছে। শতভাগ পাসের দিক দিয়ে সবচেয়ে ভাল ফল দেখিয়েছে মাদ্রাসা বোর্ডে। এবার ১ হাজার ৮০১টি মাদ্রাসার সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। কারিগরি বোর্ডে শতভাগ শিক্ষার্থী পাস করেছে ১১৩টি প্রতিষ্ঠানে। গতবার ১০ বোর্ড মিলিয়ে শতভাগ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ২ হাজার ১৭টি। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এবার সারা দেশে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/জেকে/১৮০০ ঘ.