২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৯ সালের অনার্স ফাইনাল (পার্ট-৪) পরীক্ষার ১৫টি বিষয়ের ফল মঙ্গলবার প্রকাশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2012, 04:26 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

গাজীপুর, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৯ সালের অনার্স ফাইনাল (পার্ট-৪) পরীক্ষার ১৫টি বিষয়ের ফল মঙ্গলবার প্রকাশ হয়েছে। বিষয়গুলো হচ্ছে- বাংলা, ইতিহাস, ইসলামের ইতিহাস, ইসলামী শিক্ষা, আরবি, দর্শন, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, মৃত্তিকা বিজ্ঞান, প্রাণিবিদ্যা, ভূগোল, মনোবিজ্ঞান এবং গার্হস্থ্য অর্থনীতি। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd - এ ফলাফল বুধবার পাওয়া যাবে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ২৭টি বিষয়ের বাকি ১২টি বিষয়ের ফলাফল পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২২৫ ঘ.