ঢাকা বিশ্ববিদ্যালয়, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রকাশ্যে গাঁজা বিক্রির সময় এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের আমতলা থেকে জাহানারা (৩২) নামের ওই নারীকে আটক করা হয়। তার কাছে দুইশ’ থেকে আড়াইশ’ ‘পুরিয়া’ গাঁজা পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যায় প্রকাশ্যে মাদক বিক্রির সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে ধরে করে আমাদের কাছে দেয়। আমরা তাকে শাাহবাগ থানায় সোপর্দ করেছি।”
ওই নারীর বিরুদ্ধে প্রচলিত মাদক দ্রব্য আইনে মামলা হবে বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২১২৪ ঘ.
bdnews24