ঢাকা বিশ্ববিদ্যালয়, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্পোরেট সামাজিক দায়িত্বের অংশ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) স্থানীয়ভাবে তৈরি একটি ‘দোয়েল’ ল্যাপটপ দিয়েছে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড-টেশিস।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ও টেশিস চেয়ারম্যান সুনীল কান্তি বোস বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে এই ল্যাপটপ হস্তান্তর করেন।
এ সময় সচিব বলেন, “ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে এ ল্যাপটপ দেওয়া হচ্ছে।”
দেশে কম্পিউটার প্রযুক্তির উৎপাদন ব্যবস্থা স¤প্রসারণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি।
উপাচার্য আরেফিন সিদ্দিক সারাদেশে কম্পিউটার প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে টেশিসকে সহযোগিতার আশ্বাস দেন।
ছাত্রছাত্রীদের সুবিধার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সুলভ মূল্যে’ দোয়েল ল্যাপটপ সরবরাহ করা এবং সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচির বাস্তবায়ন নিয়েও তারা আলোচনা করেন।
অন্যদের মধ্যে টেশিসের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু সাঈদ খান, জেনারেল ম্যানেজার মো. মোহাসির ও টেলিফোন শিল্প সংস্থা লিমিটেডের কোম্পানি সচিব ওসমান গনি শেখ এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৭২০ ঘ.
bdnews24