চট্টগ্রাম, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) মেডিক্যাল সেন্টারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুলতান আরিফকে এক বছর আগে মেয়াদ ফুরিয়ে যাওয়া ওষুধ দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
সুলতান জানান, কফ ও ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে মেডিক্যাল সেন্টারে গেলে প্রধান চিকিৎসক তাকে তিন ধরনের ওষুধ লিখে দেন।
“ওই ব্যবস্থাপত্র দেখে মেডিক্যাল সেন্টারের কর্মকর্তা মো. ইলিয়াস ওষুধ সরবরাহ করেন। ছাত্রাবাসে ফিরে দেখা যায়, এক ধরনের ওষুধের ১০টি ক্যাপসুল দেওয়া হয়েছে যেগুলোর মেয়াদ এক বছর আগে শেষ হয়েছে।”
এ বিষয়ে জানতে চাইলে মেডিক্যাল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. ইউসুফ মিয়া বলেন, ভুলবশত মেয়াদোত্তীর্ণ ওষুধটি থেকে গেছে। এই ধরনের আরো কিছু ওষুধ মেয়াদোত্তীর্ণ পাওয়া গেছে যা ধ্বংস করা হয়েছে।
প্রতি দুই মাস পরপর মেডিক্যাল সেন্টারের প্রায় তিন থেকে চার লাখ টাকার সব ধরনের ওষুধের মেয়াদ পরীক্ষা করা হয় দাবি করে তিনি বলেন, কোনো ত্র“টিপূর্ণ ওষুধ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তা ধ্বংস করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২২৩০ ঘ.
bdnews24