ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১-১২ শিক্ষাবর্ষে তিন বছর মেয়াদী ডিগ্রি কোর্সে ১০ এপ্রিল থেকে শিক্ষার্থী ভর্তি শুরু হবে।
রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা বিলম্ব ফি ছাড়া ভর্তি হতে পারবে। ক্লাশ শুরু হবে ২ মে।
বিলম্ব ফি দিয়ে ২১ মে পর্যন্তভর্তি হওয়া যাবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লি¬ষ্ট কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহঁ.মড়া.নফ) থেকে জানা যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৬৪৪ ঘ.
bdnews24