২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে নতুন প্রক্টর নিয়োগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসেবে সাবেক ছাত্র উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহের আলীকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 12:37 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ইসলামী বিশ্ববিদ্যালয়, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসেবে সাবেক ছাত্র উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহের আলীকে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মসলেম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে রেজিস্ট্রার কার্যালয় থেকে প্রক্টর নিয়োগের চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. তালুকদার মো. লোকমান হাকিম এবং টিএসসি’র পরিচালক হিসেবে সিন্ডিকেট সদস্য আইন ও মুসলিম বিধান বিভাগের অধ্যাপক ড. সেলিম তোহাকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রফেসর ড. মাহবুবুল আরফিন ২০০৯ সালের ১১ মার্চ থেকে গত শুক্রবার পর্যন্ত প্রক্টর পদে দায়িত্বে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৮৩৪ ঘ.