২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রকে মারধর: তিন জনের এমপিও স্থগিত

যশোরের স্কুলছাত্রকে মারধরের অভিযোগে যশোরে দুই শিক্ষক ও এক অফিস সহকারীর এমপিও স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2012, 02:24 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের স্কুলছাত্রকে মারধরের অভিযোগে যশোরে দুই শিক্ষক ও এক অফিস সহকারীর এমপিও স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এদের সাময়িক বরখাস্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। ওই তিন জন হলেন, যশোরের শার্শা উপজেলার বেনাপোল মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক মো. শওকত আলী, সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান ও অফিস সহকারী মো. আব্দুর রায়হান। সোমবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দশম শ্রেণীর ছাত্র মো. পাপ্পু ব্যাপারীকে মারধরের অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় তাদের এমপিও স্থগিত করা হয়েছে। তিন জনকে স্কুল থেকে সাময়িক বরখাস্ত করে তিন কর্মদিবসের মধ্যে শিক্ষা অধিদপ্তরকে জানানোর জন্য বিদ্যালয় পরিচালনা পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। গত ১৫ ফেব্র“য়ারি ওই স্কুলের শিক্ষার্থীরা বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ দেখতে যাওয়ার পথে বাসের একটি সিট কভার হারিয়ে যায়। এ ঘটনায় পাপ্পুকে অভিযুক্ত করে বেদম মারধর করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে যশোরের জেলা শিক্ষা কর্মকর্তা ঘটনা তদন্ত করে এর সত্যতা পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২০১৬ ঘ.