২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ৩১ মার্চ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৪৬তম সমাবর্তন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2012, 08:38 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৪৬তম সমাবর্তন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালকের কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ফেব্র“য়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে সমাবর্তনের ফরম পাওয়া যাবে এবং ১১ মার্চ পর্যন্ত একই স্থানে ফরম জমা দেওয়া যাবে। ৩১ মার্চ বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তদের সমাবর্তনে নিবন্ধন ফি ধরা হয়েছে এক হাজার টাকা। এছাড়া এমবিবিএস, বিডিএসসহ অন্যান্য বিষয়ে øাতকদের দুই হাজার টাকা দিয়ে নিবন্ধন করতে হবে। গ্র্যাজুয়েটদের কেউ আগে ডিগ্রির মূল সংগ্রহ করে থাকলে তাদের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে তা জমা দিয়ে সমাবর্তনে অংশগ্রহণ করতে হবে। আগামী ২৮ থেকে ৩০ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে সমাবর্তনের আমন্ত্রণপত্র ও গাউন সংগ্রহ করতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএস/জেকে/১৪৩০ ঘ.