জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার জগন্নাথ বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাত কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
এরা হলেন- রাকীবুর, ইসমাইল, মজিবর, বিপ্লব, মাহফুজুর রহমান, ইশরাক খান ও মিরাজ হোসেন।
গ্রেপ্তারকৃতরা বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুকের কর্মী বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার রাতে বিশ^বিদ্যালয়ের পাশে রায়সাহেব বাজার এলাকায় চাঁদাবাজি করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক নাজমুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা রায়সাহেব বাজার এলাকায় একটি পরিবহন কোম্পানির কাছে চাঁদা দাবি করে। এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরিবহন শ্রমিকদের সঙ্গে তাদের হাতাহাতি হয়।”
“পুলিশের একটি টহল গাড়ি তখন পাশে অবস্থান করছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাতজনকে আটক করে।”
চাঁদাবাজি ও দ্রুত বিচার আইনে মামলায় বুধবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২৪২ ঘ.
bdnews24