২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়: অনার্সে ভর্তির সময় বাড়লো

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তির দ্বিতীয় মেধাতালিকায় মনোনীত শিক্ষার্থী ও প্রথম মেধা তালিকার বিষয় পরিবর্তনকারী শিক্ষার্থীদের অনলাইনে ভর্তির সময় বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 12:00 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

গাজীপুর, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তির দ্বিতীয় মেধাতালিকায় মনোনীত শিক্ষার্থী ও প্রথম মেধা তালিকার বিষয় পরিবর্তনকারী শিক্ষার্থীদের অনলাইনে ভর্তির সময় বেড়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তির সময় বাড়ানো হয়েছে। দ্বিতীয় মেধা তালিকার শিক্ষার্থীরা ভর্তির পর ১৭-২১ ফেব্রুয়ারির মধ্যে বিষয় পরিবর্তন করতে পারবে। বিষয় পরিবর্তনের ফল, সব ধরনের কোটা তালিকা ও তৃতীয় মেধা তালিকা ২৩ ফেব্রুয়ারি প্রকাশিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭৫৭ ঘ.