২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জসিম উদদীন হলের তিন ছাত্রলীগকর্মী বহিষ্কার

বিশৃঙ্খলা ও আতঙ্ক সৃষ্টির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদদীন হল থেকে তিন ছাত্রলীগকর্মীকে বহিষ্কার করেছে কতৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 07:14 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশৃঙ্খলা ও আতঙ্ক সৃষ্টির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদদীন হল থেকে তিন ছাত্রলীগকর্মীকে বহিষ্কার করেছে কতৃপক্ষ। বুধবার রাতে এক সভায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে হল প্রভোস্ট অধ্যাপক আক্তারুজ্জামান জানিয়েছেন। বহিষ্কৃতরা হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সৈয়দ ইশতিয়াক মাহমুদ, ইতিহাসের আল মাসুদ সজীব ও রায়হান উদ্দিন। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হলের ছাত্রলীগের দুপক্ষের মধ্য কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তবে কেউ হতাহত হয়নি। অধ্যাপক আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনা তদন্তে হলের আবাসিক শিক্ষক মো. জাকারিয়াকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অধ্যাপক আক্তারুজ্জামান আরো বলেন, হলের পরিবেশ সুষ্ঠু রাখতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে তারা যদি অবারো বিশৃঙ্খলা সৃষ্টি করে তবে তাদের আরো কঠোর শাস্তি দেওয়া হবে। বিডিনিউজ টোয়ে›টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১২ ঘ.