২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে বিসিএস পরীক্ষার প্রস্তুতি কর্মশালা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রস্তুতি বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2012, 02:55 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রস্তুতি বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়। বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’ এই কর্মশালার আয়োজক। উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক সালেহ উদ্দিন বলেন, বিসিএস পরীক্ষায় পাস করে চাকরি নিয়ে সবচেয়ে ভালোভাবে দেশের সেবা করা যায়। তাই বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকেই স্বপ্নের বীজ বুনতে হবে। তাহলেই এতে ভালো ফল করা সম্ভব হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কবির হোসেন, ক্যারিয়ার ক্লাবের মডারেটর ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ আলম প্রমুখ। উদ্বোধনী অধিবেশনের পর বিসিএস পরীক্ষায় প্রস্ততির জন্য শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের পরীক্ষায় প্রস্তুতি নিয়ে পরামর্শ দেন বিসিএস কর্মকর্তারা। কর্মশালায় সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় বলে আয়োজকরা জানান। সমাপনী পর্বে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৩১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা দেয়া হয়। কর্মশালার গণমাধ্যম সহযোগী ছিল অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০৫৫ ঘ.