২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি’র ভর্তি পরীক্ষা প্রতি আসনে আবেদন পড়েছে ৩৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে আবেদন করেছে ৩৬ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 05:45 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে আবেদন করেছে ৩৬ জন। এ বছর ৪ হাজার ৯১ আসনের বিপরীতে মোট এক লাখ ৪৬ হাজার ২৯৫ টি আবেদন জমা পড়েছে বলে সাংবাদিকদের জানান চবির একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব আকবর হোসাইন। আগামী ১১ থেকে ১৮ নভেম্বর ৯টি ইউনিটের অধীনে ৩৬টি বিভাগ ও ৩টি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর ‘ক’ ইউনিটে ১৫ হাজার ৪৬২ জন, ‘খ’ ইউনিটে ৩৩ হাজার ২৪৫ জন, ‘গ’ ইউনিটে ২৩ হাজার ৯১০ জন, ‘ঘ’ ইউনিটে ২৪ হাজার ৫২ জন, ‘ঙ’ ইউনিটে ১৩ হাজার ৩৯২ জন, ‘চ’ ইউনিটে ২ হাজার ৯৪২ জন, ‘ছ’ ইউনিটে ৩ হাজার ৬৩৮ জন, ‘জ’ ইউনিটে ১৮ হাজার ৩৬২ জন এবং ‘ঝ’ ইউনিটে ১১ হাজার ২৯২ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে বলে জানান কমিটির সচিব । আগামী ১৫ অক্টোবরের পর থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cu.ac.bd) থেকে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৩২ ঘ.