রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানিয়ে মিছিল করার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর ১টার দিকে কেন্দ্রীয় গ্রন্থগারের সামানে থেকে আটকরা হলেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখা আহ্বায়ক সোহরাব হোসেন, সদস্য সচিব সুজন, রিহান ও তৌফিক।
মঙ্গলবার ক্যাম্পাসে শিবির ও ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে চার ছাত্র গুলিবিদ্ধসহ অনেক শিক্ষার্থী আহত হয়। এর দু’দিনের মাথায় বৃহস্পতিবার øাতকের ভর্তি পরীক্ষা শুরু হয়। এজন্য ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে কর্তৃপক্ষ। আগামী ৯ অক্টোবর ভর্তি পরীক্ষা শেষ হবে।
মতিহার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশুতোষ বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে যাতে আতংক না ছড়ায় সেজন্য তাদের আটক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে তাদের ছেড়ে দেয়া হতে পারে বলেও জানান তিনি।
ছাত্রফ্রন্টের দেবাশীষ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের বাধার পর মিছিল থামালেও তাদের কর্মর্ কে আটক করা হয়।
প্রক্টর চৌধুরী মোহম্মাদ জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ। তারা বিষয়টি খতিয়ে দেখবে।
এদিকে আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্রমৈত্রী এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৮৩৭ ঘ.
bdnews24