২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা চলছে

ছাত্রলীগ-শিবির সংঘর্ষের পরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষ ¯œাতকের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 09:49 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ-শিবির সংঘর্ষের পরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষ ¯œাতকের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে হচ্ছে। দ্বিতীয় দিন শুক্রবার সকাল ৯টা থেকে ১০টা এ-৪ (আরবী, ইসলামিক স্টাডিজ) এবং বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ-৫ (ভাষা) ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। বৃহস্পতিবার ভর্তি পরীক্ষা শুরু হয়। এ জন্য ক্যাম্পাসে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এদিকে শুক্রবার ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের দেখা গেলেও ক্যাম্পাসে কোনো শোডাউন হয়নি। ক্যাম্পাসের ভেতরে পুলিশ এবং বাইরে র‌্যাব-বিজিবির টহল ছিল। ভর্তি কমিটির সদস্য ও একাডেমিক শাখার উপ-নিবন্ধকার এএইচএম আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। পরীক্ষার্থীদের উপস্থিতিও ছিল বেশ। বৃহস্পতিবার শুরু হওয়া ১৬টি ইউনিটের অধীনে ৪৯টি বিভাগের ভর্তি পরীক্ষা শুরু হয়। প্রথম দিন তিন ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। শনিবার সকাল ৯টা থেকে এ-৬ (চারুকলা), বেলা ১১টা থেকে এ-৭ (নাট্যকলা ও সঙ্গীত), দুপুর ১টা থেকে বি (আইন ও বিচার) ইউনিটের বিজোড় রোল নম্বর এবং বিকাল ৪টা থেকে বি (আইন ও বিচার) ইউনিটের জোড় রোল নম্বরের পরীক্ষা হবে। মঙ্গলবার ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ হয়। সেদিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন মহল এ সংঘর্ষকে ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা বলে আশঙ্কা প্রকাশ করেন। তবে বুধবার উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, “আপনারা নিশ্চিতে সন্তানদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিন। সকলের নিরাপত্তা নিশ্চিত করা হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৫৩০ ঘ.