২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত

ভর্তি পরীক্ষায় অসহযোগিতার অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের তিনজন ডিনকে কারণ দর্শাতে নোটিশ দিয়েছে এবং আগামী ১০ অক্টোবর থেকে অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 10:20 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

খুলনা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভর্তি পরীক্ষায় অসহযোগিতার অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের তিনজন ডিনকে কারণ দর্শাতে নোটিশ দিয়েছে এবং আগামী ১০ অক্টোবর থেকে অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। বুধবার দুপুরে তাদের এ নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খুবির নিবন্ধক অধ্যাপক ড. আব্দুল মান্নান। বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যা স্কুলের ডিন অধ্যাপক ড. মো. হারুন অর রশীদ, জীব বিদ্যা স্কুলের ডিন অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ভুঁইয়া এবং ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন অধ্যাপক এ টি এম জহির উদ্দিনকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবারের ভর্তি কমিটির সভায় এই তিন ডিন উপস্থিত না হওয়ায় ভর্তি কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করার নিয়ে সংশয় দেখা দেওয়ায় ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানান ড. আব্দুল মান্নান। “ভর্তি পরীক্ষার পরবর্তী তারিখ পত্রিকার ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। অপরদিকে বিশ্বদ্যিালয়ের সরকার সমর্থক ও বিরোধী শিক্ষক ও কর্তকর্তারা বুধবার পৃথক সমাবেশ করেছে। পৃথক সমাবেশ থেকে সরকার পক্ষরা শিক্ষার পরিবেশ বিনষ্ট না করা এবং যথাসময়ে পরীক্ষা নেয়ার দাবি জানায় এবং সরকার বিরোধীরা উপাচার্যের অধীনে কোন পরীক্ষায় না যাওয়ার আহ্বান জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬১৯ ঘ.