২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে ভর্তির দ্বিতীয় মেধা তালিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য চারটি ইউনিটের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে মাইগ্রেশনে ভর্তির তালিকাও প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 08:06 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য চারটি ইউনিটের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে মাইগ্রেশনে ভর্তির তালিকাও প্রকাশ করেছে কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়। এতে বলা হয়, এ, বি, সি ও ডি ইউনিটের দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি ও মাইগ্রেশন আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ড ও www.jnu.ac.bd- এই ওয়েবসাইটে পাওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৪০৫ ঘ.