২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবির ৮ বিভাগের চূড়ান্ত পরীক্ষা স্থগিত

ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষের জেরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আটটি বিভাগের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2012, 04:42 PM

Updated : 24 Aug 2022, 10:34 AM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষের জেরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আটটি বিভাগের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিভাগগুলো হল- নৃবিজ্ঞান, অর্থনীতি, ফরেস্ট্রি, বাংলা, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি, সমাজকর্ম, পরিসংখ্যান ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি। সংশ্লিষ্ট বিভাগের প্রধানগণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন। অর্থনীতি বিভাগের প্রধান হাসানজ্জামান শ্যামল ও নৃবিজ্ঞানের বিভাগীয় প্রধান ড. আবদুল আউয়াল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ভূত পরিস্থতিতে নিরাপত্তাহীনতায় থাকা সাধারণ শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববারের ফইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফরেস্ট্রির বিভাগীয় প্রধান নারায়ণ সাহা বলেন, অনিবার্য কারণে বিভাগের রোববার ও সোমবারের ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিকে বোরবার থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে ইসলামী ছাত্রশিবির। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ইসফাকুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরীক্ষা নেওয়া না নেওয়া বিভাগীয় প্রধানদের ব্যাপার। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা ব্যাস্থা নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৫ ঘ.