গাজীপুর, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১-১২ শিক্ষাবর্ষে øাতক (সম্মান) প্রথম বর্ষের ভতির্র সময় ১৮ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
এছাড়া ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের জন্য আবেদনের সময় ২৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১-১২ শিক্ষাবর্ষে øাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজে ভর্তি হওয়ার সময় ১৮ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
প্রথম মেধা তালিকায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে বিষয় পরিবর্তনের সময়সীমা ছিল ১৯ জানুয়ারি, তা ২৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরো বলা হয়েছে, ভর্তি পরীক্ষার দ্বিতীয় মেধাতালিকা ১ ফেব্র“য়ারি প্রকাশ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৯০০ ঘ.
bdnews24