২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে আদিবাসী সম্মেলন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘আদিবাসী জনগোষ্ঠী ও সিলেটের পরিবেশ’ শীর্ষক সম্মেলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 10:53 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘আদিবাসী জনগোষ্ঠী ও সিলেটের পরিবেশ’ শীর্ষক সম্মেলন। শাবিপ্রবি, বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। এ উপলক্ষে দুপুর সাড়ে ১২টার দিকে ভিসি ভবন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় উল্লেখযোগ্যের মধ্যে উপস্থিত ছিলেন- শাবি ভিসি অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, অ্যাডভোকেট সুলতানা কামাল, বিচারপতি হাবিবুর রহমান, অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল, আদিবাসী জনগোষ্ঠী ও বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা। র‌্যালি শেষে দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে বেলুন উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান। পরে ভিসি মো সালেহ উদ্দিন ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহ-সভাপতি সুলতানা কামাল শুভেচ্ছা বক্তব্য দেন। এর কিছুক্ষণ বাদে সুলতানা কামাল বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলার পাশে লাল ফিতা কেটে সাধারণ প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীতে আদিবাসীদের জীবন ধারা, জীবন উপকরণ ও বিপন্ন উদ্ভিদ ও প্রাণীর সাধারণ প্রদর্শনী ও শাবির ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের (সোপা) তথ্যচিত্র রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৬৪৮ ঘ.