খুলনা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে অপেক্ষামান তালিকা থেকে আরো শিক্ষার্থী ভর্তি করা হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অপেক্ষামান তালিকার যেসব শিক্ষার্থীরা গত ৩১ ডিসেম্বর নিবন্ধন করেন তাদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে এ ভর্তি করা হবে।
আগামী ১৫ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।
আগ্রহী ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ উল্লেখিত তারিখ ও সময়ে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অফিসে উপস্থিত থেকে ভর্তি হতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৯ ঘ.
bdnews24