২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির গণিত বিভাগের সুবর্ণ জয়ন্তী উৎসবের সময় পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণিত বিভাগের সুবর্ণ জয়ন্তী উৎসব আগামী ১৬ ফেব্র“য়ারি অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 12:55 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণিত বিভাগের সুবর্ণ জয়ন্তী উৎসব আগামী ১৬ ফেব্র“য়ারি অনুষ্ঠিত হবে। উৎসব কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আসাবুল হক বিষয়টি নিশ্চিত করেন। আগে এই উৎসব ১১ ফেব্র“য়ারি হওয়ার কথা ছিল। আসাবুল হক সাংবাদিকদের বলেন, সমস্যার কারণে উৎসব কিছুদিন পিছিয়ে দেওয়া হয়েছে। ৩১ জানুয়ারি পর্যন্ত উৎসবের নিবন্ধন করা যাবে বলে তিনি জানান। এছাড়াও এ বিষয়ে বিস্তারিত তথ্য ওয়েবসাইটে (www.ru.ac.bd/mathematics) পাওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৫০ ঘ.