ঢাকা বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইন ফরম পূরণের সময় যারা কোটার ঘর পূরণ করেনি তাদের উপাচার্য বরাবর আবেদন করতে হবে।
রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘খ’ ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে কোটায় ভর্তিচ্ছুরা এ আবেদন করবেন। আবেদনের শেষ সময় ১৪ জানুয়ারি।
মুক্তিযোদ্ধা-সন্তান, উপজাতি ও প্রতিবন্ধী কোটাভুক্ত শিক্ষার্থীরা এ আবেদন করতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৯০০ ঘ.
bdnews24