২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কলেজের ’৬৮ ব্যাচের পুনর্মিলনী ১৩ জানুয়ারি

চট্টগ্রাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘চট্টগ্রাম কলেজ ৬৮’ এর পুনর্মিলনী আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 05:17 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘চট্টগ্রাম কলেজ ৬৮’ এর পুনর্মিলনী আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের বাদশা মিঞা রোডে অবস্থিত চারুকলা ইনস্টিটিউটে পুনর্মিলনীর অনুষ্ঠান হবে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ‘চট্টগ্রাম কলেজ ৬৮’ এই নিয়ে চতুর্থবারের মতো পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে। দিনব্যাপী আয়োজনে এবারও স্মৃতিচারণ, গান, র‌্যাফেল ড্র ও নৈশভোজসহ নানা অনুষ্ঠান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সংগঠনের সভাপতি একরামুল করিম (০১৭১১৩২৭৫৩২) ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহাম্মদের (০১৮১৭৭০৬৩৪৬) সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩১৬ ঘ.