২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে পাল্টাপাল্টি কর্মসূচি

øাতক প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে উন্নয়ন ফি নিয়ে বুধবার গোলযোগের পর বৃহস্পতিবার পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রগতিশীল ছাত্রজোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 03:11 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- øাতক প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে উন্নয়ন ফি নিয়ে বুধবার গোলযোগের পর বৃহস্পতিবার পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রগতিশীল ছাত্রজোট। এ বছর ভর্তিচ্ছুদের কাছ থেকে উন্নয়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করায় তার প্রতিবাদ জানিয়ে আসছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্রজোট। বুধবার প্রগতিশীল ছাত্রজোট ভর্তি বন্ধের জন্য ব্যাংক অবরোধ করলে নেতা-কর্মীদের সঙ্গে শিক্ষকদের ধস্তাধস্তি হয়। ওই সময় পাঁচজন শিক্ষক লাঞ্ছিত হয়েছেন দাবি করে শিক্ষকরা তার বিচার চেয়ে সকাল সাড়ে ১১টায় শিক্ষকরা শহীদ মিনারের সামনে মানববন্ধন করে। বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, সব বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষকরা এতে অংশ নেন। সহকর্মী ‘লাঞ্ছিত’ হওয়ার প্রতিবাদে কালোব্যাজও ধারণ করেন তারা। শিক্ষকদের এই মানববন্ধনে বলা হয়, উন্নয়ন ফি বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে যে আন্দোলন হচ্ছে তা অযৌক্তিক। তাই এ আন্দোলন বন্ধ করা না হলে এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে উন্নয়ন ফি বাতিলের দাবিতে গত তিন দিনের মতো বৃহস্পতিবারও ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। সকাল ১০টার দিকে ক্যাম্পাসের মুক্তিযুদ্ধ ভাস্কর্যের সামনে তাদের সমাবেশে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি মিছিলও নিয়ে প্রায় অর্ধশত শিক্ষার্থী যোগ দেয়। এরপর মিছিল নিয়ে তারা কয়েক দফা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শিক্ষকদের কর্মসূচি চলাকালেই প্রগতিশীল ছাত্রজোট মুক্তিযুদ্ধ ভাস্কর্যের সামনে সমাবেশ করে। দুই পক্ষই সমাবেশে পাল্টাপাল্টি বক্তব্য দেয়। এ সময় কিছুক্ষণের জন্য উত্তেজনারও সৃষ্টি হয়, তবে তা বেশিদূর গড়ায়নি। দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলন করে প্রগতিশীল ছাত্রজোট দাবি করে, প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষক লাঞ্ছিত করার অভিযোগ ভিত্তিহীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/২১০৫ ঘ.