২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি ‘বি’ ইউনিটের সাক্ষাৎকারের তারিখ পরিবর্তন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতকের (সম্মান) ‘বি’ ইউনিটে ভর্তির অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের সাক্ষাৎকারের তারিখ পরিবর্তন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 03:06 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

ইসলামী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতকের (সম্মান) ‘বি’ ইউনিটে ভর্তির অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের সাক্ষাৎকারের তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ১০-১২ জানুয়ারি অনুষদ ভবনের ৩৪৬ নম্বর কক্ষে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ উপ-পরিচালক মো. গোলাম সাকলায়েন। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চার শিফটে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। তিনি আরো জানান, ১০ জানুয়ারি প্রথম শিফটে ৯৮-২০০, দ্বিতীয় শিফটে ৯৮-২০০, তৃতীয় শিফটে ৯৮-২০০ এবং চতুর্থ শিফটে ৫০-১০০তম স্থান অধিকারীদের সাক্ষাৎকার হবে। ১১ জানুয়ারি হবে প্রথম শিফটে ২০১-৩০০, দ্বিতীয় শিফটে ২০১-৩০০, তৃতীয় শিফটে ২০১-৩০০, চতুর্থ শিফটে ১০১-১৫০ এবং ১২ জানুয়ারি প্রথম শিফটে ৩০১-৫৮২, দ্বিতীয় শিফটে ৩০১-৫৮২, তৃতীয় শিফটে ৩০১-৫৮২ এবং চতুর্থ শিফটে ১৫১-২৯৪তম স্থানধারীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। মেধা তালিকা থেকে ভর্তির পর আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষামান মেধা তালিকায় মেধাক্রম অনুযায়ী ৪-৮ জানুয়ারি এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১০০ ঘ.