খুলনা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার একটি ছাত্র হলে বার্ষিক ভোজে খাবার নিয়ে ছাত্রদের এক পক্ষের আরেক পক্ষকে মারধরের পর উদ্ভূত পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক শিবেন্দ্র শেখর হালদার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করা হয়েছে।”
তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের হল ছাড়তে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০১৪ ঘ.
bdnews24