২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে পঞ্চম সমাবর্তন ৪ ফেব্র“য়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সামবর্তন আগামী ৪ ফেব্র“য়ারি অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 11:12 AM

Updated : 24 Aug 2022, 10:29 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সামবর্তন আগামী ৪ ফেব্র“য়ারি অনুষ্ঠিত হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ফল প্রকাশিত না হওয়ায় ২০১০ সালে অনুষ্ঠিত চতুর্থ সমাবর্তনে অংশগ্রহণ বঞ্চিত এবং এরপর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত যেসব বিভাগের ফল প্রকাশ হয়েছে শুধু তারা পঞ্চম সমাবর্তনে অংশ নিতে পারবেন। সমাবর্তনে নিবন্ধনের জন্য স্নাতক ও øাতকোত্তর ১৫০০, উভয় ডিগ্রি একসঙ্গে ২৫০০, এমফিল ২৫০০ ও পিএইচডি ডিগ্রির জন্য ৩০০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। নিবন্ধন সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.juniv.edu) থেকে জানা যাবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭০৭ ঘ.