২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ‘গ’ ইউনিটে বিভাগ বণ্টন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটে পুনঃভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে বিভাগ বণ্টন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 12:19 PM

Updated : 24 Aug 2022, 10:28 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটে পুনঃভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে বিভাগ বণ্টন করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত পুনঃভর্তি-পরীক্ষার ফলাফল ও ছাত্র-ছাত্রীদের বিভাগ পছন্দক্রমের ভিত্তিতে তা বণ্টন করা হয়েছে। ভর্তির জন্য নির্বাচিত ছাত্র-ছাত্রীদের ৩-৮ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয়ে যোগাযোগ করে ১২ জানুয়ারির মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে বলা হয় বিজ্ঞপ্তিতে। ১৪ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। গত ২৮ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রে ব্যাপক ভুলের অভিযোগ ওঠায় ফল পুনর্মূল্যায়ন করা হয়। এতে ফলের ব্যাপক পরিবর্তন হলে পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তের প্রতিবাদে আদালতে রিট হয়। অবশেষে আদালতের অনুমতিতে গত ২০ ডিসেম্বর ১০০ আসন বাড়িয়ে নতুন করে পরীক্ষা নেওয়া হয়। তবে এ পরীক্ষায়ও ভুলের অভিযোগ ওঠায় শনিবার আন্দোলন শুরু করে পুনঃভর্তি পরীক্ষায় ভর্তির সুযোগ পেতে ব্যর্থ হওয়া শিক্ষার্থীরা। এদের সঙ্গে প্রথম পরীক্ষায় ভর্তির সুযোগ পাওয়া কিন্তু পুনঃপরীক্ষায় তা লাভে ব্যর্থ অনেক শিক্ষার্থীও ছিলো। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তির সময় ছাত্র-ছাত্রীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র, অভিভাবকের বার্ষিক আয়ের সনদ এবং ৫ কপি পাসপোর্ট সাইজের ছবি আনতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/১৮৫৮ ঘ. ছাত্র-ছাত্রীদের বিভাগ বণ্টন তালিকা