চট্টগ্রাম, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শনিবার থেকে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী দুর্গাপূজা ও শরৎকালীন ছুটি।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চবির সব ক্লাস বন্ধ থাকবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ৩ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম চলাকালে রুটিন অনুসারে বিভিন্ন বিভাগের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় ছুটির ১৫ দিন শাটল ট্রেন চলাচল করবে না বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এএল/২০১৬ ঘ.
bdnews24