২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জবি শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপির সমর্থন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 04:02 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়েছে বিএনপি। সোমবার বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে বাধাগ্রস্ত করে সরকার গায়ের জোরে সিদ্ধান্ত বহাল রাখতে চাইছে। এ উদ্দেশ্যে ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে অভিযোগ করে তিনি গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করেন। বিশ্ববিদ্যালয়ের অর্থায়নের ব্যবস্থা নিজেকেই করতে হবে- বিশ্ববিদ্যালয় আইনের এ ধারার বিরুদ্ধে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ১৮৮৪ সালে প্রতিষ্ঠিত জগন্নাথ কলেজকে ২০০৫ সালে একটি আইনের মাধ্যমে পাবলিক বা সরকারি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়। আইনের ২৭ (৪) ধারায় বলা হয়েছে, পাঁচ বছর পর বিশ্ববিদ্যালয়ের ব্যয়ভার তাদের নিজেদেরই বহন করতে হবে। এ নিয়ে চলতি সপ্তাহে একটি দৈনিকে খবর প্রকাশ হলে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এ ধারা সংশোধনে আলোচনায় বসার আশ্বাসের প্রেক্ষিতে আপাতত আন্দোলন স্থগিত করেছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/পিডি/২১৫৬ ঘ.