২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে তিন বাম সংগঠনের বিক্ষোভ

কনোকো ফিলিপসের সঙ্গে সরকারের করা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তিনটি বাম সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 12:39 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কনোকো ফিলিপসের সঙ্গে সরকারের করা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তিনটি বাম সংগঠন। সোমবার দুপুর ১টার দিকে চবি স্টেশন চত্বরে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। পরে দুপুর দেড়টায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি প্রবাল মজুমদার, ছাত্র ইউনিয়নের সভাপতি তসলিম উদ্দিন ও ছাত্র ফেডারেশনের সভাপতি শাহরিন ফেরদৌসি বক্তব্য রাখেন। বক্তরা বলেন, সরকার গত ১৬ জুন কনোকো ফিলিপসের সঙ্গে বঙ্গোপসাগরের গ্যাস ক্ষেত্র নিয়ে যে চুক্তি করেছে তা দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়া ছাড়া আর কিছু নয়। সমাবেশ বক্তারা এই চুক্তি অবিলম্বে বাতিল করতে সরকারের প্রতি দাবি জানান। সমাবেশে আগামী ২৮ সেপ্টেম্বর চট্টগ্রামের লালদীঘি ময়দানে 'তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি'র রোড মার্চ সফল করার আহ্বান জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএল/১৮৩৪ ঘ.