২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ভর্তি: প্রবেশপত্র পাওয়া যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 03:37 PM

Updated : 24 Aug 2022, 04:22 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার বিশ্ববিদালয়ের জনসংযোগ কর্মকর্তার আশরাফ আলী খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যেসব ছাত্র-ছাত্রী অনলাইনে আবেদন করেছে, তারা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। এরপর আর কোনো ছাত্র-ছাত্রীকে প্রবেশপত্র দেওয়া হবে না। এর আগে ২৫ সেপ্টম্বর পর্যন্ত প্রবেশপত্র দেওয়ার কথা ছিল। আগামী ১৪ অক্টোবর 'ক' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২১৩৫ ঘ.