ঢাকা বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালেও সব পরীক্ষা ও ক্লাস পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব সময় শিক্ষার্থীদের মঙ্গল চায়। তারা যেন সেশনজটের শিকার না হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই লেখাপড়া শেষ করতে পারে সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি।
গত ৬ ও ৭ জুলাই বিএনপির টানা ৪৮ ঘণ্টার হরতালেও পরীক্ষা নেয় ঢাবি কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/০০২১ ঘ.
bdnews24