২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়েটে ভর্তির আবেদন শুরু ২৫ সেপ্টেম্বর

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রথম বর্ষ øাতক শ্রেণীতে ভর্তির আবেদন করা যাবে ২৫ সেপ্টেম্বর থেকে পরবর্তী এক মাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 06:53 PM

Updated : 24 Aug 2022, 03:58 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রথম বর্ষ øাতক শ্রেণীতে ভর্তির আবেদন করা যাবে ২৫ সেপ্টেম্বর থেকে পরবর্তী এক মাস। চুয়েটের জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টেলিটক মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান এবং এ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীরা একই সময়ের মধ্যে চুয়েটের ওয়েব সাইট www.cuet.ac.bd থেকে আবেদনপত্র ডাউনলোড করে আবেদন করতে পারবে। এক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে চুয়েট শাখা সোনালী ব্যাংক থেকে নির্ধারিত ফি'র ডিমান্ড ড্রাফট বা পে-অর্ডার সংযুক্ত করে ভর্তি কমিটির সভাপতি বরাবর জমা দিতে হবে। ২০১১-১২ শিক্ষাবর্ষের এ ভর্তি পরীক্ষা হবে আগামী ১৯ নভেম্বর। বুধবার চুয়েটের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষা দুই ধাপে হবে। ১৯ নভেম্বর সকাল ১০টায় এমসিকিউ ও বেলা আড়াইটায় মুক্তহস্ত অংকন পরীক্ষা হবে। ফজলুর রহমান বলেন, তিনটি অনুষদের সাতটি বিভাগের ভর্তি পরীক্ষা দুটি গ্র"পের মাধ্যমে নেওয়া হবে। গ্র"প-'ক'তে থাকছে প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ; গ্র"প-'খ'তে থাকছে প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ। 'ক' গ্র"পের ক্ষেত্রে আবেদন ফি ৫০০ টাকা এবং 'খ' গ্র"পের জন্য ৬০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আবেদনের পদ্ধতি টেলিটক মোবাইল থেকে CUET লিখে স্পেস দিয়ে এইচএসসি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর দিয়ে স্পেস দিয়ে এইচএসসি'র রোল নম্বর লিখে স্পেস দিয়ে এইচএসসি পাশের সাল লিখে পর্যায়ক্রমে এসএসসি শিক্ষাবোর্ডের নাম, রোল নম্বর, পাশের সন একই পদ্ধতিতে লিখে কাক্সিক্ষত গ্র"পের কী ওয়ার্ডটি (KA/KHA) লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। প্রথম এসএমএসের সব তথ্য ঠিক থাকলে একটি ফিরতি এসএমএস দিয়ে আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি পিন নম্বর জানিয়ে আবেদনকারীর সম্মতি চাওয়া হবে। সম্মতি জানানোর জন্য আবেদনকারীকে দ্বিতীয় আরেকটি এসএমএস-এ CUET লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বরটি লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য আবেদনকারীর নিজের একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। সম্মতি জানিয়ে এসএমএস পাঠালেই কেবল আবেদনকারীর মোবাইল ফোন থেকে ভর্তি পরীক্ষার ফি কেটে নেওয়া হবে। ফিরতি একটি এসএমএসের মাধ্যমে একটি ফরম নম্বর দেওয়া হবে যা আবেদনকারীকে সংরক্ষণ করতে হবে। এইচএসসিতে পদার্থ, রসায়ন ও গণিতে প্রাপ্ত মোট জিপিএ'র ভিত্তিতে প্রথম সাড়ে চার হাজার আবেদনকারী বাছাই করে তাদেরকে ফরম নম্বরের বিপরীতে একটি রোল নম্বর দেওয়া হবে। এ তালিকাটি ২ নভেম্বর প্রকাশ করা হবে। ওই রোল নম্বর চুয়েটের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে। ভর্তি পরীক্ষার দিন দুই কপি সত্যায়িত ছবির পিছনে ওই রোল নম্বরটি লিখে নিয়ে আসতে হবে। ছবি ছাড়া কাউকেই পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এএইচ/পিডি/০০৪২ ঘ.