২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক পরীক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০ সালের ১ম বর্ষ স্নাতক (সম্মান) পরীক্ষা আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 05:37 PM

Updated : 24 Aug 2022, 03:58 PM

গাজীপুর, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০ সালের ১ম বর্ষ স্নাতক (সম্মান) পরীক্ষা আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, ১ম বর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষা প্রতিদিন সকাল ৯টায় শুরু হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.edu.bd এবং www.pr-nu.tk পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/ডিডি/২৩২৯ ঘ.