জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রী উত্ত্যক্তসহ ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে তিন শিক্ষার্থীকে আজীবন ও অর্থ জরিমানাসহ বিভিন্ন মেয়াদে বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার সন্ধ্যায় সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হলেও রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিন্ডিকেটে ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় লোক প্রশাসন বিভাগের ৪০তম ব্যাচের মহিত আলমকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে।
এ ছাড়া বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানাসহ ৩ মাসের জন্য বহিস্কার করা হয়েছে গণিত বিভাগের ৩৭তম ব্যাচের মহিবুল হক রাজিবকে এবং একই ব্যাচের ইতিহাস বিভাগের ছাত্রী আয়শা নাসরিনকে বহিস্কার করা হয়েছে ছয় মাসের জন্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭৩৮ ঘ.
bdnews24