২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাংচুর, লুটপাট: জাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৪

একটি ফার্নিচারের দোকানে ভাংচুর ও লুটপাটের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2011, 05:08 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম)- একটি ফার্নিচারের দোকানে ভাংচুর ও লুটপাটের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় এ হামলা হয়। গ্রেপ্তার হয়েছেন জাবির ইতিহাস বিভাগের শিক্ষার্থী নবীনুল ইসলাম (৩৯ তম ব্যাচ), মেহেদী হাসান (৪০ তম ব্যাচ), নবীনের ভগ্নিপতি সাইফুল ইসলাম এবং বন্ধু মো. আমিরুল। এ ঘটনায় রাতেই ফার্নিচার দোকানের কর্মচারী মো. সোহেল বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা (নম্বর ১৮) করেছেন বলে আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে। মামলার বরাত দিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মীর মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের বলেন, সাইফুলের কাছে ফার্নিচার দোকানদার উজ্জ্বল কিছু টাকা পান। রাত ৮টার দিকে উজ্জ্বল ওই টাকা খুঁজলে সাইফুলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ সময় সাইফুল তার শ্যালক নবীনকে ফোন করেন। নবীন তার বন্ধু আমিরুল ও মেহেদীসহ ওখানে গিয়ে ফর্নিচারের দোকানে ভাংচুর, লুটপাট ও কর্মচারীদের মারধর করেন। পরে দোকানের কর্মচারীদের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং চারজনকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৬ ঘ.