সিলেট, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে øাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী ২৯ অক্টোবর হবে।
ভর্তি পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করতে হবে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবরের মধ্যে। এবারো মুঠোফোনের মাধ্যমে নিবন্ধন হবে।
ভর্তি কমিটির সদস্য সচিব ড. মাস্তাবুর রহমান বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, 'এ' 'ও 'বি' ইউনিটের অধীনে এবার মোট ২৫টি বিভাগে এক হাজার ৩৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তি আবেদনের জন্য টেলিটক মোবাইল থেকে SUST, শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর, এইচএসসি পরীক্ষার রোল নম্বর, পাসের বছর ও ইউনিটের নাম লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
উদাহরণ হিসেবে কেউ যদি সিলেট শিক্ষা বোর্ড থেকে পাস করে থাকেন এবং 'এ' ইউনিটে ভর্তি হতে চান তাহলে তাকে SUSTSYL2011A এ লিখে এসএমএস পাঠিয়ে নিবন্ধন করতে হবে।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ০১৫৫৫৫৫৫০০১-৫ এ যোগাযোগ করে জানা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটwww.sust.edu/admission থেকেও তথ্য জানা যাবে।
ভর্তি কমিটির সভাপতি ড. মো. ইউনুস জানান, এবার ভর্তি ফরমের দাম ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। শুধু 'বি' ইউনিটভুক্ত আর্কিটেকচার বিভাগের ফরমের দাম ৬০০ টাকা।
ঈদের ছুটি শুরু
ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে ১৬ দিনের ছুটি শুরু হয়েছে। ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা, একাডেমিক ও প্রশাসনিক ভবন বন্ধ থাকবে।
১৬ দিনের ছুটি শেষে ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় খুলবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মোহাম্মদ ইশফাকুল হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৪৫ ঘ.
bdnews24