গাজীপুর, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০ সালের প্রথম বর্ষ সম্মান পরীক্ষার তারিখ স্থগিত হয়েছে।
আগামী ১২ সেপ্টেম্বর থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
বুধবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।
তবে ২০০৯ সালের চতুর্থ বর্ষ সম্মান পরীক্ষা ১৩ সেপ্টেম্বর থেকে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৫৯ ঘ.
bdnews24