রাজশাহী বিশ্ববিদ্যালয়, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জন্মাষ্টমী, শবে কদর ও ঈদের ছুটি সোমবার থেকে শুরু হচ্ছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত এ ছুটি চলবে। ছুটি চলাকালীন সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
অফিস ছুটি থাকবে ২৭ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৩২ ঘ.
bdnews24