২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের মামলায় চবির ১৩ শিক্ষার্থীর জামিন

পুলিশের করা একটি মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১৩ শিক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 04:24 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের করা একটি মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১৩ শিক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত। জামিন পাওয়া শিক্ষার্থীরা হলেন- চবি ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তবারক হোসেন, সুজন আহমেদ ও রাহাত হোসেন, দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শফিকুল ইসলাম, তৃতীয় বর্ষের বেলাল হোসেন ও ফরিদুল ইসলাম, ইংরেজি বিভাগের øাতকোত্তর শ্রেণীর তসলিম হোসেন ও দ্বিতীয় বর্ষের আরাফাতুল ইসলাম। অর্থনীতি বিভাগের øাতকোত্তর শ্রেণীর প্রবাল মজুমদার ও দীপংকর ঘোষ, আইন বিভাগের চতুর্থ বর্ষের ওবাথোয় মারমা, লোকপ্রশাসন তৃতীয় বর্ষের সুজন কান্তি দে এবং চারুকলা ইনস্টিটিউটের øাতকোত্তর শ্রেণীর আসাদ আল হোসাইন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের বিচার বিভাগীয় হাকিম ইয়াসমিন আরা এই আদেশ দেন। ২০১০ সালে বর্ধিত বেতন-ফি বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ভাংচুর ও কতর্ব্যে বাধা দেওয়ার অভিযোগে হাটহাজারী থানায় মামলাটি করা হয়। আসামি পক্ষের আইনজীবী ফাহিম শরিফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাংচুরের মামলায় ১৩ আসামির প্রত্যেককে ১০ হাজার টাকার বন্ডে জামিন দিয়েছে আদালত। বর্ধিত বেতন-ফি বিরোধী আন্দোলনের আহ্বায়ক ও জামিন প্রাপ্ত শিক্ষার্থী তবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলায় শুরুতে ৭৬ শিক্ষার্থীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫০০ জনকে আসামি করা হয়েছিল। এদের মধ্যে ৫৪ জন জামিন নিয়েছিলেন। গত ২ অগাস্ট মামলার চার্জশিট দেওয়া হয়। সেখানে ৪৭ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে কেউ কেউ আগেই জামিনে আছেন। ২০১০ সালের ২ অগাস্ট সকালে বর্ধিত বেতন ও ফি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ওই সময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা চবি'র বিভিন্ন অনুষদসহ পুরো ক্যাম্পাসে ভাংচুর চালায়। ওই সংঘর্ষে ২০ পুলিশ সদস্য ও অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়। ভাংচুরের ঘটনায় ২৬০ জনকে আটক করে পুলিশ। ওই দিনই পুলিশ হাটহাজারী থানায় একটি মামলা করে। ভাঙচুরের ঘটনায় চবি প্রশাসন দুটি, সরকারি কাজে বাধা দান ও হামলার ঘটনায় পুলিশ দুটি ও এক ব্যক্তি একটিসহ মোট পাঁচটি মামলা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এমইউএস/পিডি/২১৫৭ ঘ.