২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২২ অগাস্ট থেকে জাবিতে ঈদের ছুটি শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জন্মাষ্টমী, জুমাতুল বিদা, শব-ই-কদর ও ঈদ-উল-ফিতরের ছুটি শুরু হচ্ছে ২২ অগাস্ট থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 07:22 AM

Updated : 24 Aug 2022, 03:47 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জন্মাষ্টমী, জুমাতুল বিদা, শব-ই-কদর ও ঈদ-উল-ফিতরের ছুটি শুরু হচ্ছে ২২ অগাস্ট থেকে। ১৩ দিনের এই ছুটি শেষ হবে ৬ সেপ্টেম্বর। এই সময়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কাজকর্ম বন্ধ থাকবে ২৭ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রাধ্যক্ষ পর্ষদের সভাপতি বদিয়ার রহমান স্বাক্ষরিত অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ২৯ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত আবাসিক হলগুলো বন্ধ থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৩০৫ ঘ.