২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ল্যাবএইডের 'অবহেলা' তদন্তের দাবি

লোকসঙ্গীত গবেষক ও শিল্পী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক মৃদুল কান্তি চক্রবর্তীর চিকিৎসায় ল্যাবএইড হাসপাতালের 'অবহেলা' তদন্তের দাবি উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2011, 12:46 PM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লোকসঙ্গীত গবেষক ও শিল্পী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক মৃদুল কান্তি চক্রবর্তীর চিকিৎসায় ল্যাবএইড হাসপাতালের 'অবহেলা' তদন্তের দাবি উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু এ তদন্ত দাবি করেছেন। সোমবার দুপুর পৌনে ৩টার দিকে মরদেহ অপরাজেয় বাংলার সামনে আনার পর 'অবহেলার' অভিযোগ করেন মৃদুল কান্তির বোনের ছেলে নির্ঝর ভট্টাচার্য। পরে এ ধরনের ঘটনাকে দুঃখজনক হিসেবে অভিহিত করেন মৃদুল কান্তির বন্ধু ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সংবাদ প্রকাশের পর ল্যাবএইড কর্তৃপক্ষ তার প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছে, দেরি হওয়ার বিষয়টি ঠিক নয়। সেবিকা রোগীকে গ্রহণ করার দুই তিন মিনিটের মধ্যে চিকিৎসা শুরু হয়। ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ডা. এ কে এম মাহবুবুল হক বলেন, "এ প্রক্রিয়ায় পাঁচ থেকে ১০ মিনিট সময় লেগেছে। শুরতেই অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে পাঠানো হয়।" তদন্ত হলে ল্যাবএইড সাহায্য করবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "ল্যাবএইড সাহায্য করবে। এ ধরনের ঘটনায় ল্যাবএইড নিজেও অনুসন্ধান করে থাকে।" 'জরুরি ভিত্তিতে স্যালাইন দিতে বলেছিলাম' ঢাকা মেডিকেল কলেজের