২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্দেশের পর হল ছেড়েছে ইবি শিক্ষার্থীরা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের সংঘর্ষের পর প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক হল ছেড়েছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2011, 11:39 AM

Updated : 07 Jul 2022, 08:59 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের সংঘর্ষের পর প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক হল ছেড়েছে শিক্ষার্থীরা।

রোববার সন্ধ্যার সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় গুলির শব্দও পাওয়া যায় বলে শিক্ষার্থীরা জানায়।

সংঘর্ষের পর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পর্ষদের (প্রভোস্ট কাউন্সিল) এক সভায় শিক্ষার্থীদেরকে সোমবার বেলা ৩টার মধ্যে হল খালি করার নির্দেশ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ে এখন রমজান ও ঈদের ছুটি চললেও হলগুলো খোলা ছিলো।

সোমবার ৩টার মধ্যে শিক্ষার্থীদেরকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলেও বেলা ১২টার মধ্যেই শিক্ষার্থী শূন্য হয়ে যায় ক্যাম্পাস।

সকাল সাড়ে ১১টার দিকে সাদ্দাম হলে অবস্থানরত শিবির নেতাকর্মীদের পাহারা দিয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ শহরে পৌঁছে দেয় পুলিশ।

পোস্টার ছেড়া নিয়ে শুরু হওয়া ওই সংঘাতে আহতদের মধ্যে ছাত্রলীগের বকুল, লেলিন, কানন আজিজ, শামীম, বেলাল, রাসেল, ইলিয়াস এবং শিবিরের মোকলেছুর রহমান, নোমান, আবু সাইদ, মোহাম্মদ উল