২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে উপস্থিতি বিধিমালার বিরুদ্ধে ছাত্রফ্রন্টের বিক্ষোভ

ক্লাসে উপস্থিতির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন বিধিমালা বাতিল এবং পরীক্ষা অংশগ্রহণের সময় কম উপস্থিতির ওপর পাঁচ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2011, 12:58 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্লাসে উপস্থিতির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন বিধিমালা বাতিল এবং পরীক্ষা অংশগ্রহণের সময় কম উপস্থিতির ওপর পাঁচ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। এ সব দাবিতে শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠনটির বিক্ষোভ মিছিলে অনেক সাধারণ শিক্ষার্থী অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ের নতুন এ বিধিমালাকে 'কালো আইন' হিসেবে অভিহিত করেন বিক্ষোভকারীরা। গত ৭ অগাস্ট ঢাবির একাডেমিক পরিষদ পরীক্ষায় অংশগ্রহণের সময় ক্লাসে উপস্থিতির হার ৬৫ থেকে ৭৪ শতাংশের মধ্যে হলে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে বলে সিদ্ধান্ত নেয়। সেমেস্টার পদ্ধতি চালুর আগে এ জরিমানার হার ছিল এক হাজার টাকা। পরে সেমেস্টার পদ্ধতি চালু হলে জরিমানার বিষয়টি রহিত হয়ে যায়। এসময় ক্লাসে উপস্থিতির ওপর সর্বোচ্চ ৫ নম্বর বরাদ্দ করা হয়। পরিষদ আরও সিদ্ধান্ত নেয়, উপস্থিতি ৬০ শতাংশের কম হলে পরীক্ষায় অংশ নেওয়া যাবে না। সকাল ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে ছাত্রফ্রন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮৩৮ ঘ.