চট্টগ্রাম, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত সৌরদীপ মজুমদার ধ্র"ব (২১) চবি'র অর্থনীতি বিভাগের প্রথম বর্র্ষের শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার বিকালে হাটহাজারী থানার চৌধুরীহাট এলাকায় অবস্থিত 'রামকৃষ্ণ মিশন' আশ্রমের আবাসিক ছাত্রাবাসে তার কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থান ধ্র"বর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি নোয়াখালী জেলাধীন সুধারাম থানার উত্তর মাস্টার পাড়া গ্রামের উত্তম মজুমদারের ছেলে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সামিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আশ্রম কর্তৃপক্ষ খবর দিলে ঘটনাস্থলে গিয়ে সৌরদীপের লাশ উদ্ধার করা হয়।
"কক্ষের ফ্যানের সঙ্গে ধুতি পেঁচিয়ে গলায় ফাঁস দেয় ওই শিক্ষার্থী। উদ্ধারের সময় তার লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল।"
ওসি বলেন, আশ্রমের লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি নিহত সৌরদীপ মানসিকভাবে বিপর্যস্ত ছিল।
"নিহতের হাতে লেখা একটি চিরকুটও পাওয়া গেছে। তাতে লেখা আছে- আত্মহত্যার জন্য আমি নিজেই দায়ী।"
চবি'র সহকারী প্রক্টর শিপক কৃষ্ণ দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুনেছি গত দুই-তিন দিন ধরে সে কারও সঙ্গে কথা বলছিল না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/পিডি/২০৫৭ ঘ.
bdnews24