ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৮৫ জন সহকারী শিক্ষক-শিক্ষিকাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত তিনটি আদেশ জারি করে।
এদের মধ্যে ২৯ জন সহকারী শিক্ষককে পদোন্নতি দিয়ে সহকারী জেলা শিক্ষা অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া ১০৫ জন সহকারী শিক্ষিকাকে সহকারী প্রধান শিক্ষিকা (বিসিএস) এবং ৫১ জন সহকারী শিক্ষককে সহকারী প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্তদের ১৭ অগাস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। তা না হলে ১৮ অগাস্ট থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/২২০৫ ঘ.
bdnews24